শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার প্রদান

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮মার্চ) বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজারস্থ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এসব অনুদান প্রদান করেন সমিতির নেতৃবৃন্দরা।

দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এতে উপস্থিত ছিলেন দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া এবং কার্যকরী সদস্য প্রসিত চাকমা, মোঃ মোবারক হোসেন, মোঃ বাহার ও মোঃ কামরুল হাসান। অনুদান প্রাপ্তদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীঘিনালা তাহসিনুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল ও দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল প্রমূখ।

এ সময় রশিকনগর জামে মসজিদ, বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, বাবুছড়া জামে মসজিদ, দীঘিনালা তাহসিনুল কুরআন মাদ্রাসা, কবাখালী আল-আমিন বারিয়া হিফজখানা মাদ্রাসা, কবাখালী মুসলিম পাড়া জামে মসজিদ ও জামতলী দারুত তাকওয়া আজিজিয়া মাদ্রাসা সহ উপজেলার ৭টি মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় ঈদ উপহার হিসেবে ৪০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।