শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ সকাল ৯:০০ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর ২৫শে মার্চ কাল রাত্রিতে শাহাদাৎ বরণকারী, ১৯৭১ ও এর পথ ধরে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে রাবিপ্রবি’র শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর ১৯৭১ ও জুলাই’২৪ এর চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে আহবান জানান। তিনি ২৫শে মার্চ কালরাত্রি ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য এ সংক্রান্ত বই পড়ার প্রতি উৎসাহিত করেন। এছাড়াও গতকাল ২৫শে মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্র হল ও ছাত্রী হলে রাত ১০:৩০ ঘটিকায় ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। ২৬শে মার্চ ২০২৫ সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্র হল ও ছাত্রী হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২৬শে মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবন-১ এ আলোকসজ্জা করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেন। এদিনটি জাতির আত্মত্যাগ, দেশপ্রেম ও সাহসের প্রতীক। দেশের ছাত্রজনতা-কৃষক-শ্রমিক-বুদ্ধিজীবী সকল স্তরের মানুষের আত্মত্যাগ এবং হানাদার বাহিনীর নিপীড়ন-নির্যাতন ও শোষণ এর বিরুদ্ধে এক গৌরব গাঁথা ইতিহাস নিহিত আছে এদিনটিতে। ১৯৭১ এর ধারায় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে ভিন্ন এক নতুন মাত্রায় উন্নীত করেছে।