শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

১০

নিজস্ব সংবাদদাতা, লামা-আলীকদম
২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিশোধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে লামা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন করেছে। বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকাল ৮ টা ৩০ মিনিটে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা করেন। এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।

সকাল ১০ টা লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৩ জন মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।