শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বান্দরবানের থানচিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১১

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানের থানচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, থানার পুলিশ বাহিনী, প্রেসক্লাব, উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানানো হয়েছে।

এরপর সকাল সাড়ে ৮টায় থানচি কলেজ মাঠপ্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন মধ্যদিয়ে দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। সেখানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং কুচকাওয়াজের অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।