শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

এবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ১৬টি দোকান পুরে ছাই

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়িরদীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে যা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ০৬ টি ইউনিট ০৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর রাত সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ও ০৭ বিজিবি সদস্যরা যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, আকস্মিক আগুনে বাজারের কাপড়ের দোকান, খাবারের দোকান, কোকারিজ হার্ডওয়ার দোকান সহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ৭-১০ কোটি হতে পাওে বলে ধারনা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, আগুনে ১৬টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে। উল্লখ্য গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২ টি দোকান।