শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

রাঙ্গামাটির লংগদুতে প্রতিবন্ধি রাকিবকে অটোরিকশা দিলো সেনাবাহিনী

২৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
শাররীক প্রতিবন্ধি এতিম রাকিব হাসানকে স্বাবলম্বী হওয়ার লক্ষে অটোরিকশা প্রদান করেছে সেনাবাহিনী লংগদু জোন। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে শতাধিক হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় লংগদু জোনের মাল্টি পারপার্স সেড হল রুমে প্রতিবন্ধি রাকিবের হাতে অটোরিকসার চাবি তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া পিএসসি।

এসময় জোন অধিনায়ক উপস্থিত থেকে সকলকে উপহার সামগ্রী উপকার ভোগীদের হাতে তুলে দেন। এছাড়াও অনুষ্ঠান চলাকালে অত্র জোনের বিভিন্ন পদবির অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি বলেন, দেশ ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।