শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়ির সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিজিবি’র ঈদ সামগ্রী বিতরণ

১৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ব্যবস্থাপনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর আয়োজনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বিজিবি।

রবিবার (২৩মার্চ) দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদের হলরুমে এসব ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল। এসময় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

বিজিবির ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডলস ও নতুন পোশাক। জোন কমান্ডার জানায় সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।