শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ঘুরিঘুরি বৃষ্টির মাঝে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ১ টায় নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, জাবেদ আলী (২০) সকালে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দশ মিনিটের ঘুরাঘুরি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তাৎক্ষনিৎ তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সে উপজেলার বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। থানা সুত্র জানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।