শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে খিয়াং জনগোষ্ঠীর ভারসাম্যহীন নারী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ

১২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খিয়াং সম্প্রদায়ের এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। সোমবার (১৭ মার্চ ২০২৫) উসারা লাইব্রেরী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি বাজারের মাল্টিপারপাস প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলে সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন।

সমাবেশে বক্তারা নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, শুধু সমতল নয়, পাহাড়েও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীতে আমরা এধরনের সহিংসতা ঘটনা শুনতে চাই না। ঘটলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না। তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পের শ্রমিক আনার সময় যথাযথ পরিচয়পত্র যাচাই বাছাই করা প্রয়োজন, যাতে বাইরের কেউ পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা। বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের অংমেপ্রু মারমা, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জসিংথুই মারমা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মলিলাল তঞ্চঙ্গ্যা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নুম্যাশৈ মারমা, সরকারি তিতুমীর কলেজের হ্লামংচিং মারমা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অংশৈসিং মারমা।