শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১

১১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মোঃ ছিদ্দিকুর রহমান (৮০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭মার্চ) সন্ধায় সাড়ে সাতটায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি লামার আজিজনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সন্দীপ পাড়া গ্রামে মৃত লুতফর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার সময় রবিবার (৩মার্চ) সকালে ভিকটিমের ছেলে ও তার স্ত্রী কর্মস্থলে চলে যায়। এসময় বাড়িতে প্রতিবন্ধী নারী নিজের সাত বছর বয়সের নাতীকে নিয়ে বাড়িতে ছিলেন। সকাল দিকে মোঃ ছিদ্দিকুর রহমান (৮০) ওই প্রতিবন্ধী নারীকে ডেকে বাড়ির পিছনে ঝিড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তার ছেলে ও স্ত্রীর বাড়িতে ফিরে আসলে তাদের সন্তান ঘটনাটি জানিয়ে দেয়। এই ঘটনাটি পর অভিযান চালিয়ে আজিজনগর থেকে ধর্ষণকারী মোঃ ছিদ্দিকুর রহমানকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অন্স) আবদুল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।