শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি স্থাপনে স্থানীয়দের ক্ষোভ

৯৩

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় সরই ইউনিয়নে আন্ধারী খালে উৎপত্তিস্থলে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালি জনসাধারনের কৃষি মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষনের আশঙ্কা করছেন স্থানীয় জনগন।

আন্ধারী খালের পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, এই খালটির আমাদের জীবন জীবিকার অন্যতম সহায়ক। খালটি সুপীয় পানির একমাত্র উৎস। লামা রাবার এক হাজার ছয়শত একর জমি থাকতে খালের উৎপত্তিস্থলে এসে কেন ফ্যাক্টরি বানাতে হবে? তারা চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই? তারা জমি ও পাহাড় কাটছে।

৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বর জনাব আব্দুল হালিম বলেন, লামা রাবারের উচিৎ অন্য স্থানে ফ্যাক্টরি নির্মান করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ্য খালের পানি দূষিত করবে।বর্জ্য মিশ্রিত খালের পানি দিয়ে চাষাবাদ ও দৈনন্দিন কাজে ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যধিতে আক্রান্ত হবে। আমি নিজেও এই খালের উপর নির্ভর। তাছাড়া বাংলাদেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে।

সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানায়, এই ফ্যাক্টরি নির্মান করা হচ্ছে জনবসতি, আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই। অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান সরই এর জনগণ।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ করতে দেয়া হবেনা। স্থানীয় লোকজনের অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।