শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

১৪

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ মহতী আয়োজন সম্পন্ন হয়।

মাহফিলে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সদস্য আতাউল রহমান, উপজেলা জাসাস এর সভাপতি সিদ্দিক আলীসহ সাজেক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং গণমানুষের প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী দল নিরলস কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা, বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন বাঘাইহাট জামে মসজিদের খতিব হাফেজ রাশেদুল ইসলাম।