শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটিতে বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামি বাঘাইছড়ি উপজেলা আমির মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত ২৯৯ রাঙ্গামাটি সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা সুরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ। উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী এসময় স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে উপজেলা সেক্রেটারি জাফর আহম্মদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ ইউসুপ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোঃ আবছার হোসেন ও উপজেলা প্রচার সম্পাদক ডা: সরদার আব্দুর রহিম।

এসময় বক্তারা রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষাও দেয়। বিগত ১৬ বছর জামায়তে ইসলামী এরকম ইফতারে আয়োজন করতে পারেনি। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।