শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

২০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির লংগদু জোনের অসহায় দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় দুই শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রিক প্রদান কাে হয়।

মাইনীমুখ আর্মি ক্যাম্পের জোন কমান্ডার লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি লংগদু সেনা মৈত্রী বিদ্যানিকেতন, দক্ষিণ রহমতপুর কেরাতুল কোরআন মাদ্রাসা, নব মুসলিম আয়েশা বেগম ও মিলন মিয়াকে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রিও প্রদান করেন। ইফতার সামগ্রীর মধ্যে সেমাই-১ প্যাকেট, ছোলা -১ কেজি, পোলার চাল -১ কেজি, ডাল-১ কেজি, চিনি-১ কেজি, খেজুর-২৫০গ্রাম, সয়াবিন তেল-১ লিটার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের এডজুটেন্ট অনির্বাণ সহ অন্যান্য অফিসার বৃন্দ। ইফতার সামগ্রী হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত জনসাধারণ। জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। আমাদের এধরণের মানবিক কল্যাণ কাজ গুলো সামনেও অব্যাহত থাকবে।