শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক

১৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
মঙ্গলবার (১১মার্চ) রাতে উপজেলাধীন কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও গৃহবধূও পারিবারিক সুত্র জানায়, স্থানীয় বখাটে আব্দুর রহমান গোপনে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ঐ গৃহবধূকে জড়িয়ে ধরে। পরে গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ঐ নারী।

এদিকে স্থানীয় সুত্রগুলো আরো জানান, আব্দুর রহমান এধরণের ঘটনা আগেও ঘটিয়েছে। সম্মানের ভয়ে কয়েকজন নারী লজ্জায় মুখ খুলে নাই। স্থানীয় ভাবে অনেক বার সালিশও করা হয়েছে। তবু সে এ ধরনের জঘন্য কাজের সাথে লিপ্ত। আটকের বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া জানান, ভুক্তভোগী ঐ নারী গৃহস্থালির কাজ করছিল। এলাকার বিভিন্নশ্রেণী পেশার মানুষ গোপন তদন্ত করে পূর্বে আরো যাদের ক্ষতি করেছে সেগুলো বের করে বিচারিক আদালতে তথ্য প্রদানে আহ্বান জানিয়েছেন।