শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়িতে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করনের কার্যক্রম শুরু হয়েছে। নতুন প্রজন্মের উদীয়মান তরুণ-তরুণীরা উৎসব মুখর পরিবেশের হালনাগাদ ভোটার তালিকাকরণে ছবি তোলার কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১১মাচর্ ) সকালে এর কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, এবারের নতুন ভোটার হচ্ছেন রোয়াংছড়ি উপজেলা ৯৬০জন। এর মধ্যে রোয়াংছড়ি ইউনিয়নে ২৯৯জন, ২নং তারাছা নতুন ভোটার ২৩৮জন, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ১৭৯ জন ও ৪নং নোয়াপতং ইউনিয়নে ২৪৪ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া বলেন, প্রথমে চিন্তিত ছিলাম কারণ পাহাড়ের পরিবেশ আলাদা। এখানের পরিবেশ সমতল জেলার মতো নয়। যাতায়াত ও যোগাযোগ সহজলভ্য নয়। কিন্তু ভোটার এলাকার গিয়ে দেখা যায় যে নতুন ভোটার হওয়ার উদীয়মান তরুণ ও তরুণীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ছবি তোলার জন্য তারাছা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এসেছেন। পর্যায় ক্রমে বাকি ৩টি ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।