শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ গ্রেফতার ৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ।
রোববার (৯মার্চ) রাতে দীঘিনালার উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী (চিটিং টিলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা মোঃ খলিলুর রহমানসহ ৮বন্ধু সাজেক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ২মার্চ খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হয়। ৩মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার পথে দীঘিনালার নয় মাইল এলাকায় সকাল সাড়ে দশটায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে অপহরণের উদ্দেশ্যে তাদেরকে পাশ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। ওসি মোঃ জাকারিয়া আরো বলেন, এসময় তাদেরকে সারা রাত আটকে রেখে বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরে বিভিন্ন একাউন্টের মাধ্যমে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।

এ বিষয়ে খবর পেয়ে রোববার রাতে খবর পেয়ে অভিযান শুরু করি। অপহারণের শিকার পর্যটকদের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল, সুফিয়া বেগমকে উপজেলা বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী (সিটিং টিলা)সহ বিভিন্ন জায়গায় থেকে একটি দেশীয় দা সহ আটক করা হয় বলে জানান ওসি। এই ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ কে আসামি করে অপহরণের শিকার মোঃ খলিলুর রহমান বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।