শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়েছে। সোমবার (১০মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সেমিনার কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তা মোঃ শামসুল আলম, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, কোন দূর্যোগ আগাম বার্তা দিয়ে আসে না, তবে দূর্যোগের আগাম প্রস্ততি থাকলে ক্ষয়ক্ষতি পরিমান কম হয়। জানও মাল অনেকাংশে রক্ষায় পায়। অগ্নিকান্ড উৎপত্তির স্থলে থেকে নিভানো গেলে দ্রুত আগুন নিভানো যায়। আর প্রত্যকে নিজ নিজ নিরাপত্তার জন্য দূর্যোগ মোকাবিলার জন্য কিছু উপকরণ রাখতে হবে।