শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করার পর ট্রাকে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাচারের প্রস্তুতকালে বালু উত্তোলনকারী উক্যমং মারমাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এরই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আমতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্যমং মারমা সাঙ্গু নদীর ৫-৬টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারি বেসরকারি অবকাঠামোগত উন্নয়ন মূলক সড়ক, সেতু, কালভার্ট, গ্রামীন সড়ক ইত্যাদি বাস্তবায়ন কাজের ব্যবহার করে আসছে। উপজেলা প্রশাসন খবর পেয়ে তাৎক্ষনিক মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আমতলী পাড়ার সাঙ্গু নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থলে উক্যমং মারমা (৪৬) বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, এই উপজেলায় সরকারি দায়িত্ব পালনের রাষ্ট্রীয় ও জনস্বার্থে যে কোনো অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুসদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।