শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনী: থানচিতে লে: কর্ণেল জুলকার

১৪

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে বম জনগোষ্ঠীর বাকলাইপাড়া বাসিন্দাদের সাথে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে থানচি রুমায় বাকলাই পাড়া প্রাঙ্গনে বিভিন্ন পাড়া প্রধান, কারবারী ও গ্রাম বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই এলাকায় বিভিন্ন গ্রামের বম সম্প্রদায়ের ৭৭ জনের মাঝে প্রতিজনের ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ, আড়াই লিটার তেল’সহ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এবং পানির সমস্যা নিরসনে বাকলাই পাড়াতে একটি ওয়াটার রিজার্ভারের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।

এসময় সভায় প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন, দি ম্যাজিস্ট্রেট টাইগারস্ এর অধিনায়ক লেঃ কর্নেল জুলকার নাঈন বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকলাই ক্যাম্পের কর্মকর্তাগণ, জয়রাম বম, পাকিৎলং বম। এছাড়াও ধর্মযাজক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাড়াবাসী ও বিভিন্ন গ্রামের কারবারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দি ম্যাজিস্ট্রেট টাইগারস্ এর অধিনায়ক লেঃ কর্নেল জুলকার নাঈন বিএসপি, পিএসসি বলেছেন, পাহাড়ে বিভিন্ন গ্রামের জনগণের জীবনমান ও সার্বিক উন্নয়নে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। যারা এলাকা বা গ্রাম ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানে আছেন, তারা নিজ গ্রামে এসে নির্ভয়ে স্বাভাবিক জীবন যাপন করুন আমরা সকলের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করবো। সেনাবাহিনী জনগণের নিরাপত্তার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনী। দেশের সন্ত্রাসী কর্মকান্ড ও সকল ধরণের রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার আহব্বান জানান তিনি।