শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে বরকল থানা পুলিশ। শুক্রবার (৭মার্চ) সকালে উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকায় পানিতে ভাসমান অবস্থায় যুবকের (অজ্ঞাত) মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নে বরুণাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে পানিতে উপুড় হয়ে মরদেহটি ভাসতে দেখা গেছে। এ ব্যাপারে বরকল থানা পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পানিতে ভাসতে থাকা অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে।

সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, কাপ্তাই হৃদে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি ছিল বাঙালি। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। এমন কি তার শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি অজ্ঞাত যুবক সুবলং ইউনিয়নের বাসিন্দা নন।

বরকল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কায় কিসলু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।