শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় এফএসি ইটভাটাকে জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় লামার ফাইতং ইউনিয়ন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানে লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সহায়তা করে।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি ব্রিকস এর মালিক ফরিদুল আলম কে ৭ লক্ষ টাকা ও অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে বন আইনে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া দুইটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।