শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্বশুদ্ধির মাস মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার(২মার্চ) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট লে: শেখ সাব্বির আহমেদ, দীঘিনালা জোনের সম্মানিত লেফটেন্যান্ট আব্দুল মান্নান। মেরুং জুরঝুরী পাড়া আশ্রয়ন কেন্দ্রর বাসিন্দা মোছা: কমলা বেগম (৬০) ও বেতছড়ি পশ্চিম পাড়া মোছা: সেফালি বেগম(৬৫) বলেন, রমজান আসলে আমরা ভালোভাবে ইফতার করতে পারি না আর্মি আমাদেরকে রমজানের প্রথম দিনেই ইফতার দিয়েছে। এখন আমার রোজা রেখে ভালো ভাবে ইফতার করতে পারব। আর্মিদেরকে অনেক দোয়া করি।

জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক বলেন, রমজানে গরিব দু:স্থ অসহায় মানুষগুলো যাতে রোজা রেখে একটু ভালো করে ইফতার করতে পারে তার জন্য প্রথম রমজানের দিনে জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে কিছু ইফতার বিতরণ করা হয়েছে।