শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াত ইসলামীর র‌্যালী ও পথসভা

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় সম্মুখ হতে র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা জামায়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসার হোসেন এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইউসুফ মিয়া, এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মশিউর রহমান।

সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ, পৌর জামায়েতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, অফিস সম্পাদক আবুল হোসেন, উপজেলা টীম সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, শিবিরের সাজেক থানা সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর পর বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও সভা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, বিগত আওয়ামী সরকারের সময় জামায়েতের নেতাকর্মীদের উপর অমানবিক হামলা, নির্যাতন ও ফাসি পর্যন্ত দিয়ে জামায়েতকে নিষিদ্ধ করতে চেয়েছিলো কিন্তু আল্লাহর ফয়সালায় আজ তারাই দেশ থেকে বিতারিত হয়েছে,

বক্তারা আরো বলেন, আগামীতেও বাংলাদেশে কোন ফ্যাসিবাদীকে মাথা নাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা, একই সাথে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য মুসলিম জনতাকে আহবান জানান, দ্রব্যমূল্যের দাম যেন ঊর্ধ্বগতি না হয় সেদিকে বর্তমান সরকারকে দৃষ্টি রাখার আহবান করেন।