শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র‌্যালী

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পবিত্র রমজান মাস আগমন উপলক্ষে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ মার্চ, বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে সেটি শেষ হয়।

ইসলামিক চেতনার প্রচার ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রমজানের বার্তা পৌঁছে দিতে ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ইসলামের শিক্ষা ও রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মোঃ হারুনুর রশীদ বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার বার্তা নিয়ে আসে। এই মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, উপজেলা জামায়াতের সভাপতি মোঃ আব্দুল জলিল, বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, মাটিরাঙ্গা দারুছুন্নাহ মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসাইন সহ মাটিরাঙ্গার বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।