শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং সহ ভোক্তা অধিকার আইনে জরিমানা

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাগাড়াছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করছেন উপজেলা টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১মার্চ) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক উপজেলা টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান, চালের আড়ৎ, কাঁচা বাজার, ফল দোকান ও সুটকি বাজার মনিটরিং করেন। এ সময়, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় সুটকি ব্যাবসায়ী মিয়া চান কে ২ হাজার, একই ধারায় ওজনে কম দেয়ায় ফল দোকানি জয়নাল আবদিন কে ১হাজার টাকা সহ মোট ৩হাজার টাকা জরিমানা করা হয়। এসময় টাস্কফোর্স কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওজনে কম দেয়া ও সনাতনী বাটখারা ব্যাবহার করা মারাত্মক অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘন, নকল ও ভেজাল পণ্য বিক্রিসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাটিরাঙ্গায় গঠিত টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

এ সময়, মাটিরাঙ্গা টাস্কফোর্স কমিটির সদস্য এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি মোঃ সেলিম ছাড়াও বাজার মনিটরিং সংক্রান্ত মাটিরাঙ্গা টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।