শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বাঘাইছড়ির বাঘাইহাটে সেনা জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

১৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এর বঙ্গলতলী নামক এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সদস্যরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) অভিযানে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় চঅঞজঙঘ ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় সিগারেট নিয়ে বাঘাইছড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী ক্যাম্প হতে বঙ্গলতলী এলাকায়, লে: খান আব্দুস সালাম এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধভাবে পাচারকারী চক্র ৬০ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মুল্য ৯০ হাজার টাকা।

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেন।