শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

নাগরিকদের সব ধরনের সহযোগীতা দেয়া হবে: থানচিতে নবাগত ইউএনও

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। তাঁর যোগদান উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা মিলনায়তন হলরুমে তাঁকে বরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বরণ অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেছেন পারস্পরিক আত্নবিশ্বাস এর মাধ্যমে প্রতিষ্ঠানের এবং সরকারি স্বার্থে উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিরলসভাবে করতে আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব পালনের জন্য নাগরিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সকলে মিলেই রাষ্ট্র ও দেশের উন্নয়নের জন্য অংশীদারিত্বেও মাধ্যমে নিঃস্বার্থ ভাবে কাজ করারও আহব্বান জানান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মসফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ ও ন্যাশনল সিকিউরিটি ইন্টেলিজেন্স এডি মোঃ শাকের আহমেদ প্রমূখ।

এছাড়া উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।