শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

দীঘিনালায় কবাখালী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শিক্ষার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক মানসিক ও শারিরীক বিকাশ ঘটায়, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে মাঠে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চায় চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব। ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিবু চন্দ্র দে, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, বিএনপির নেতা মোঃ শাহ আলম ভ্ইূয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক শিক্ষার্থীদের শারীরিক মানসিক পরিবর্তন ঘটায় শরীর মন সুস্থ্য সবল রাখে। মায়েরা মোবাইল ব্যবহাওে বেশী সময় না দিয়ে, আপনাদের স্কুল পড়ুয়া সন্তানদের প্রতি বেশি বেশি খেয়াল দিতে হবে। আপনার সন্তান আপনি যে ভাবে গড়ে তুলবেন সেভাবেই সে গড়ে উঠবে। আলোচনা সভাশেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়।