শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতে ইসলমীর আমির মাওলানা কবির আহাম্মদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মাহামুদুল হাসান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে শহিদ দিবস নিয়ে বক্তব্য প্রদান করে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসলিম রহমান রাফি।

বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বর্তমান প্রজন্মকে মাতৃভাষা নিজস্ব সংস্কৃতি চর্চায় আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা সদর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাশীল নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি প্রেস ক্লাব, বিএনপি, জনসংহতি সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন।