শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারীর) প্রথম প্রহরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম সকল বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে পৃথকভাবে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা তাঁর সাথে ছিলেন।
এরপর, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) হাসিবুল হক, কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

একই সাথে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দের অংশগ্রহণে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময়, পুরো শহিদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে পুষ্পস্তবকে পরিপূর্ণ হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গন। গৌরবের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবস টি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এছাড়াও বাংলার ইতিহাস ও ভাষার জন্য আত্মত্যাগের গৌরবগাঁথা স্মরণ করে সকালের দিকে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।