শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাদ্য সংরক্ষণ বিষয়ে ফলিতপুষ্টি বিষয়ক জ্ঞানকে প্রধান্য দিতে হবে

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
খাদ্য নির্বাচন, প্রস্তুতকরণ, খাদ্য গ্রহণ এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ফলিতপুষ্টি বিষয়ক জ্ঞানকে প্রধান্য দিতে হবে। এতে পারিবারিক খাদ্যাভ্যাস উন্নত হওয়ার পাশাপাশি পুষ্টি পরিস্থিতির উন্নয়নেও সাহায্য করবে। বান্দরবানের থানচিতে তারুণ্যের উৎসবে পিঠা উৎসব ও পুষ্টির মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী এসব কথা বলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ১১টায় দিকে সাঙ্গু সেতু ত্রি-মুখীনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরে আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠা উৎসব ও পুষ্টির মেলায় বক্তব্য রাখেন থানচি থানার অফিসার ওসি নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোজাহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), মহিলা বিষয়ক সহকারী অফিসার মোঃ এমরান হোসেন।

এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা পিআইও মুশফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন চৌধুরী ও সাংবাদিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও সংস্থার কর্মীবৃন্দ ও গণমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য তারুণ্যের উৎসবের মাধ্যমে পুষ্টির পরিস্থিতি উন্নয়ন ও দেশের মানুষের পারিবারিক খাদ্যাভাস উন্নত এবং বৃদ্ধি পাবে। শিশু খাদ্যের শক্তি এবং সকল বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধির ঘটবে বলে। তিনি বলেন, পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা তৈরির ও পুষ্টির গুণাগুণ সম্পর্কে ধারণা এবং সুস্বাস্থ্য ও পুষ্টির জন্য দৈনন্দিন সমৃদ্ধ বৈচিত্র্যপুন্য বিভিন্ন খাদ্যের বিষয়ে দক্ষতা এবং সচেতনতা সৃষ্টি হবে।

অনুষ্ঠিত হয়েছে। পুষ্টির মেলায় বিএনকেএস এনজিও সংস্থার ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পুষ্টিস্থলে পাহাড়ের বিভিন্ন পুষ্টিকর খাবার, পিঠা ও পুষ্টিকর উপকরণগুলো বিক্রি করে তারুণ্যের উৎসবের অংশগ্রহণ করছেন।