শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রুমায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাসে জনতার আগুন

১৬

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমায় বাস চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় পুলিশ চালককে আটক করে এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রুমা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুমা থানা।

নিহত শিক্ষার্থী রুমা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়া গ্রামে রুদ্রিয়া ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটি শেষে স্কুল থেকে বের হয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী। এসময় যাত্রীবাহী একটি বাস পিছন দিকে আসার সময় বিদ্যালয় এর দেয়ালের সাথে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই শিশু শিক্ষার্থী মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাথেল পাড়ায় রুমা বাস ষ্টেশনে শিক্ষার্থীকে চাপা দেয়া যাত্রীবাহী বাসটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পরে আইনশৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিস দমকল বাহিনী সদস্যরা এসে আগুনে নিয়ন্ত্রণের আনেন। অন্যদিকে ঘাতক চালককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে স্থানীয় ও স্কুলের শিক্ষার্থীরা। পরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী বলেন, বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।