শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

দীঘিনালায় রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে মোঃ রোমান (৩০) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত মোঃ রোমান (৩০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানাপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে বলে উপজেলা প্রশাসন সুত্র জানিয়েছে।

প্রশাসন সুত্র জানিয়েছে শনিবার (০৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কলেজ টিলা এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইউএনও আরো বলেন, অনুমোদনহীন ভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।