শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে

১৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

চেয়ারম্যানরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।