শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

২৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, ৎ খাগড়াছড়ি ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০টি পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সুজি।

উল্লেখযোগ্যভাবে, এই সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সেক্রেটারি মো: সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, ও ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি। প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকে। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। তারা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও খাবার বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।