শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে ব্র্যাকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সেবা প্রদান

২৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয়েছে ব্র্যাকের উদ্যোগে।

বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ব্রাকের রামগড় শাখা কার্যালয়ের সামনে একশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। পরিবার প্রতি ১০ কেজি চাল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, প্যাকেট আটা ১ কেজি, লবন ১ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়।

এসম রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ছাড়াও ব্র্যাকের রামগড় এরিয়া ম্যানেজার এ কে এম মঞ্জুরুল হক, ব্রাঞ্চ ম্যানেজার আলা উদ্দিন, সহকারি এরিয়া ম্যানেজার ( প্রগতি) মোঃ এমরান হোসেন, স্বাস্থ্য প্রকল্পের শাখা ম্যানেজার সুবোধ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

রামগড় শাখা ম্যানেজার আলা উদ্দিন জানান, বন্যায় প্লাবিত হওয়ার পর থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। প্রায় এ পর্যন্ত ৫শ পরিবারের মাঝে এ মানবিক সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্য প্রকল্পের শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র রায় জানান, বন্যার পানি সরে যাওয়ার পর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিউ রামগড়, বালিকা বিদ্যালয়, সদুকারবারিপাড়া, লাচারিপাড়া, বল্টুরামটিলা এলাকায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।