শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে ‘এক টাকার বাজার’

সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের চমৎকার যৌথ উদ্যোগ

২৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

সম্প্রতি খাগড়াছড়ি জেলায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে—‘এক টাকার বাজার’। এই বাজারটির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যা বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় সম্পন্ন হয়েছে।

বুধবার (৪সেপ্টেম্বর) বুধবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বাজারের উদ্বোধন করেন। এই বাজারে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগী, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্য মাত্র ১ টাকায় বিক্রি করা হচ্ছে। সাধারণত ৮০০ টাকা মূল্যমানের পণ্য এখানে ক্রেতারা মাত্র ৭টি বেছে নিতে পারছেন।

বাজারে ২ ডজন ডিম ও ১টি মুরগী ১ টাকায় পাওয়া যাচ্ছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির ৫০০ পরিবারের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান মন্তব্য করেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সেনাবাহিনী সহযোগিতার মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন জানান, “বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের যেকোন দুর্যোগে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। খাগড়াছড়িতে আমরা ২১ আগস্ট থেকে ত্রাণ কার্যক্রম চালাচ্ছি।”

এদিকে, পানছড়ি থেকে আসা লাকি ত্রিপুরা বলেন, “বন্যায় সবকিছু হারিয়ে ফেলেছি। আজ এক টাকায় মুরগী কিনে সন্তানকে ভালো করে খাওয়াতে পারব।”

স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করে এবং নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার প্রদান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়ন’র জিএসও-টু (আই) মেজর জাবির সোবহান, বিদ্যানন্দ ফাউন্ডেশন’র বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাঃ সম্পাদক এড. জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক মোঃ জহুরুল আলম, বিদ্যানন্দ’র টিম লিডার মোবারক বাবু সহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকরা।