শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

২২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল নামক স্থানে মোঃ জুবায়ের হোসেন (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ি পাশের পুকুরে ডুবে মোঃ জুবায়ের হোসেন এর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোঃ জুবায়ের হোসেন ফেনীরকুল এলাকার টমটম চালক জাফর আহম্মদ এর ছোট ছেলে। খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত আমাকে কেউ যানায় নি, থানায় কোন মামলাও হয়নি।