শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় বোয়ালখালী নতুন বাজার‘র ব্যবসা বান্ধব পরিচালনা কমিটি‘র গঠনের দাবী

২২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

চট্টগ্রামের দ্বিতীয় চাক্তাই খ্যাত পাইকারী বাজার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালাখালী নতুন বাজার একমাত্র বড় বাজার। সপ্তাহে প্রতি শনিবার হাট বসে। বোয়ালখালী নতুন বাজার থেকে পাশ^বর্তী উপজেলাসহ লোকাল বাজার ও গ্রামীন বাজারের বিক্রি করার জন্য পাইকারী মালামাল ক্রয় করে নিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারেকে পতনের ফলে দেশের নতুন অন্তর্বতীকালীন সরকার গঠন হয়। দীঘিনালা উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা কারনে বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা বান্ধন নতুন পরিচালনা কমিটি গঠনের দাবী করছেন ব্যসায়ীরা।

বাজারের ব্যবসায়ী মোঃ নুরুল আবছার মুনাফ তিনি মনে করেন বাজারের নবীন ও প্রাবীন সকল ব্যবসায়ীদের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠন করা দরকার।

বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, বাজার পরিচালনা কমিটির সকল সদস্য না থাকায় নতুন করে কমিটি গঠন করা দরকার। তবে বাজারের দোকান প্লটের সঠিক মালিকানা ও ব্যবসায়ী নিয়ে ভোটার তালিকা প্রনয়ন করে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নতুন পরিচালনা কমিটি করা হবে।

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজল আহম্মেদ বলেন, বোয়ালখালী নতুন বাজার কমিটির ভোটার তালিকা না থাকায় বর্তমানের নতুন পরিচালনা কমটির গঠন করা সম্ভব হচ্ছে না। তবে যে সকল ব্যবসায়ীদের বাজারের দোকান প্লট ও ব্যবসা বনিজ্য আছে তাদেরকে নিয়ে নতুন ভোটার তালিকা করে নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটির গঠন করা হবে। এছাড়া বাজারের একটি আইন শৃংখলা কমিটির রয়েছে, তাদের সহযোগীতায় বর্তমানে বাজার পরিচালনা করা হচ্ছে।