শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৮

॥ ইব্রাহীম বাঘাইছড়ি ॥

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে মুসলিম ব্লক মাঠে বাঘাইছড়ি পৌরসভা বনাম ইউনিয়ন পরিষদের মধ্য উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু,বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এবং উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় বাঘাইছড়ি পৌরসভা বনাম ইউনিয়ন পরিষদের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। খেলা শেষে সকল খেলোয়াড় ও অতিথিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।