শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় ভ্রমণকন্যার মেডিকেল ক্যাম্পেইন

৩২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় কবলিত এলাকাগুলোর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে “ভ্রমনকন্যা ট্রাভেলেটস অফ বাংলাদেশ”।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদরাসায় বন্যা কবলিত এলাকার ১হাজার মানুষকে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

ভ্রমনকন্যা ট্রাভেলেটস এর প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক, সহ-প্রতিষ্ঠাতা ডা. মানসী সাহা, ডা. পাপড়ি, ডা. নোমান, ডা. সুমন ও ডা. নিশাত চিকিৎসা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পেইনে ইয়ামাহা ও এসিআই লিমিটেড সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রমনকন্যার প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক বলেন, দীঘিনালার বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের জন্যই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় ভ্রমনকন্যা থাকবে সকলের পাশে।

এছাড়াও উপজেলা কবাখালী ইউনিয়নের ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল উইংস কর্তৃক ৪শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।