শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে শিক্ষাব্যবস্থা নিয়ে কঠোর অভিযোগ: ওয়াদুদ ভূইয়া

২৩

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া শনিবার এক মতবিনিময় সভায় বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার ওপর তীব্র সমালোচনা করেছেন। পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত সভায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন যে শেখ হাসিনার শাসনামলে প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

ওয়াদুদ ভূইয়া বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাঁর শাসনামলে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। তবে এখন বৈষম্যের দিন শেষ। ছাত্ররাই দেখিয়ে দিয়েছে যে কোনো প্রকার বৈষম্য বাংলায় ঠাঁই পাবে না।”

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলার ৯ উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।