শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় সম্পদের জন্য বোনকে সেপটিক ট্যাংকিতে ফেলে হত্যা চেষ্টা

২৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
পৈত্রিক সম্পদ একাই ভোগ করতে আপন ছোট বোন আসমাউল হোসনা প্রকাশ মুন্নীকে (২৬) নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করেছে বড় ভাই আব্দুস সাত্তার (৩৫)। মোটা গাছের লাঠি দিয়ে মেরে দুই হাত ভেঙ্গে ফেলে। ডান হাত কেটে ৬টি সেলাই করতে হয়েছে। সারা শরীরের রয়েছে আঘাতের চিহ্ন। ব্যথায় নড়াচড়া করতে পারছেনা। শুধু মেরে ক্ষান্ত হয়নি, মারধরের পরে অজ্ঞান হয়ে গেলে তাকে টয়লেটের সেপটি টাংকিতে ফেলে দিতে নিয়ে যায়। এসময় মা লাল মতি বেগম দেখে ফেললে জানে বেঁচে যায় মুন্নী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় বমু বিলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বমু পানিস্যাবিল এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত মুন্নী লামা সরকারি হাসপাতালের বেডে ব্যাথায় কাতরাচ্ছে। মুন্নী লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে আলোচিত ত্রিপল মার্ডারে নিহত মাজেদা বেগমের ছোট বোন। সে পানিস্যাবিল এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী এবং মৃত সামশুল আলম ও লাল মতি বেগমের মেয়ে।

লামা হাসপাতালে দেখতে গেলে মুন্নী জানান, তাকে মেরে ফেলতে পারলে পৈত্রিক সম্পদ একাই ভোগ করতে পারবে তার বড় ভাই আব্দুস সাত্তার। তাই মারধর করেছে। ৭ মাস আগে আমার স্বামী আবুল কাসেম মারা যায়। এলাকায় জনপ্রতিনিধিদের বিচার দিয়েও কোন সমাধান পায়নি। কোমড় ও দুই হাতের ব্যাথায় নড়তে পারছিনা। আমার মা বৃদ্ধ। আমার পাশে দাঁড়ানোর কেউ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বলেন, আহত মুন্নীকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। সুস্থ হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।