শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে ইউপি সদস্য রুস্তম আলী’র পদত্যাগের দাবিতে মানববন্ধন

২৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে এক ইউপি সদস্যের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। চরিত্রহীন ও অবৈধ কাজে জড়িত থাকায় তার পদত্যাগের দাবি জানায়। বুধবার (২৮আগস্ট) দুপুরে লংগদু উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ইয়ারাংছড়ি (৬নংওয়ার্ড) ইউপি সদস্য মোঃ রুস্তম আলী প্রকাশ রুপচাঁনের বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় প্রভাব দেখিয়ে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবার, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা লুটে খাওয়া, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত থাকাসহ নারী কেলেঙ্কারিরসহ বিভিন্ন অপকর্মের করে যাচ্ছে রুস্তম আলী রুপচাঁন। বক্তারা আরো বলেন, রুপচান মেম্বার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে অধিক মুনাফা নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ডেও হাজার হাজার টাকা আত্মসাৎ করেন এবং টিবিসি সহ বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তারা আরোও জানান, রুপচানের মতো অসামাজিক, চরিত্রহীন ও অবৈধ কাজে জড়িত থাকা জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে তাদের এ মানববন্ধন। মানববন্ধন কর্মসূচিতে মোঃ আবুল কাশেম খানের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক মামুন ও মোঃ ইউনুছ এবং হাফিজুল ইসলাম মনির। তার ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচানের দ্রুত বিচার এবং পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন। এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচাঁনের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

উল্লেখ্য যে রুস্তম আলী রূপচান মেম্বারের বিরুদ্ধে এর আগে টিসিবি পণ্য বিতরন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ত্রান আত্মসাতের অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলেও ক্ষমতার কারনে কোন বিচার হয়নি।