শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ নলকূপ জীবানুমুক্তকরণ কার্যক্রম শুরু

২৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় পানিতে ঢুবে ক্ষতিগ্রস্থ গভীর/অগভীর নলকূপ পানি জীবানুমুক্তকরন কার্যক্রম শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। বোয়ালখালী ইউনিয়ন এলাকা থেকে বন্যায় পানিতে ঢুবে যাওয়া গভীর/অগভীর নলকূপ পানি বিশুদ্ধ করন কার্যক্রম উদ্বোধন করেন দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকার।

জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক হিসেবে কাজ করবেন মেরুং ও বোয়ালখালী ইউনিয়নের মো: আব্দুলাহ খান। কবাখালী ইউনিয়নের হিসেবে কাজ করবেন মেকানিক মংথোতাই মারম‘রা, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ পাপেল চাকমা ও থোয়াইচিং মং চৌধুরী। কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকার মোছা: সুফিয়া বেগম বলেন, বন্যার পানি ঢুকে পলি মাটিতে সাম্বারসিয়াল নলকূপে পানি গোলা ও গন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক এসে বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্ত করে দিয়েছে।

দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মেরুং, বোয়ালখালী ও কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের মোট নলকূপ ৫শ১৫টি ও রিংওয়েল ৯৫টি নলকূপ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের মেকানিক দিয়ে এসব ক্ষতিগ্রস্থ নলকূপগুলো দ্রুত বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্তকরন কার্যক্রম শুরু করা হয়েছে। বন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে গভীর/অগভীর ৫শত১৫টি নলকূপ, ৯৫টি রিংওয়েল ও ৭শত৪২টি ল্যাটিন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।