শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে

খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

২০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি জেলায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রামগড় থানার একাধিক চৌকস টিমের অভিযানে এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। বুধবার (২৮ আগস্ট) সকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশের তথ্যমতে, গত ২২ আগস্ট রাতে খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন একটি এলাকায় এক ৫০ বছর বয়সী নারীকে তার বাড়ির কাছে ধর্ষণ করা হয়। ঘটনার সময় ভিকটিম ও তার ১৫ বছর বয়সী মেয়ে বাড়ির বাইরে ছিলেন। মেয়ে পালিয়ে গিয়ে স্থানীয়দের সহায়তা চাওয়ার পর অভিযুক্তরা পালিয়ে যায়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়।

পুলিশের অভিযান চালিয়ে গত ২৭ আগস্ট চট্টগ্রামের ভূজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকা থেকে মোঃ ইউসুফ (২৭) ও মোঃ রানা (২৪) এবং রামগড় থানার নাকাপা এলাকা থেকে মোঃ ফয়সাল (২৫) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে, ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ফিরে আসে।