শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ত্রান দীঘিনালায়

২৩

॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ঢাকা থেকে ত্রাণ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সার্বিক ব্যাবস্থাপনায় হেলিকপ্টারযোগে দীঘিনালায় এ ত্রাণ পৌছে। সোমবার (২আগস্ট) দুপুরে স্কয়ারের একটি হেলিকপ্টার ত্রাণ নিয়ে উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি সেনাক্যাম্পের হেলিপ্যাডে ল্যান্ড করে। সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ নামিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ প্রক্রিয়া শুরু করেন।

ত্রাণ সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব মাসুদের নেতৃত্বে হেলিকপ্টারযোগে দীঘিনালায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়। হেলিকপ্টাযোগে ক্যাপ্টেন সাখাওয়াত কামাল ত্রাণ পৌছে দেন। স্কোয়াড্রন লিডার সৈয়দ সাখাওয়াত কামাল জানান, ঢাকা থেকে শিক্ষার্থীদের ত্রাণ পৌছে দিতে স্কয়ার কোম্পানীর হেলিকপ্টার নিয়ে দীঘিনালায় আসা হয়েছে।

এসময় সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি জানান, বন্যার শুরু থেকে সেনাবাহিনী উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবাসহ সার্বিক সহযোগীতা অব্যাহত রেখেছে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীঘিনালায় ত্রাণ পৌছাতে তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক ব্যাবস্থাপনায় হেলিকপ্টারযোগে দীঘিনালায় ত্রাণ পৌছানো হয়।