শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

কাপ্তাইএ সড়ক ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক

২৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্বির ফলে নিম্ন অঞ্চলের অনেক বসতঘর পানির নিচে নিম্নজিত। চলাচলের সড়ক ও ব্রীজ ডুবে যাওয়ার ফলে স্কুল,কলেজ ও মাদ্রসা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্ক বেড়েছে অভিভাবকদের মাঝে।

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদের পানি অতিমাত্রায় বৃদ্বি পেয়েছ। ফলে কাপ্তাই হ্রদের পাশে বসবাসকারীদের বাসতঘর পানির নিচে ডুবে গেছে। বসবাসকারীরা আশ্রয়ের জন্য উচু এলাকায় বসবাস করছে। হ্রদ,মানুষ ও বাঁধ রক্ষায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রর কর্তৃপক্ষ গত শনিবার (২৪আগস্ট) হতে ৬ইঞ্চি ও ৪ইঞ্চি করে পানি ছেড়ে দিচ্ছে। যা পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

এদিকে কাপ্তাই জাকির হোসেন স্ মিল হতে নতুন বাজার যাওয়ার একমাত্র সড়ক ও ব্রীজটি পানির নিচে ডুবে গেছে। ডুবে যাওয়ার ফলে স্কুল,কলেজ,মাদরাসা ও তিতুমীর একাডেমীর ছোট,ছোট কোমলমতি শিক্ষার্থীরা কোমর ও হাঁটুর সমান পানি ডিঙিয়ে পাঠশালায় যাচ্ছে। এতে করে অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে। স্কুল শিক্ষার্থী বাদশা,হাসান, তিতুমীর শিক্ষার্থী ফারিয়া ফারজানা সুপ্তি,হানজানা জানান পানি বৃদ্বির ফলে স্কুলের একমাত্র সড়ক ডুবে যাওয়ায় আমরা ভয়ে স্কুলে যাচ্ছি।

অভিভাবক হাছিনা আলম, হালিমা এরা জানান আমরা শিশুদের ভয়ে স্কুলে পাঠাচ্ছি। কখন পানিতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে বেশ কয়েকবার স্কুলে যাতায়াতের ফলে হঠ্যাৎ পানি পড়ে গিয়ে বইখাতা,স্কুলড্রেস ভিজে গেছে। আমরা চাই হ্রদের পানি আরো কমানো হোক।