শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাবুছড়া দূর্গম এলাকায় বন্যায় কবলিত এলাকায় ৭ বিজিবি’র ত্রান বিতরণ

২৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আওয়াতাধীন ক্যাপ ও বিওপি এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার(২৫ আগস্ট) সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি এর অধীনস্থ বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহামুদুল হাসান, পিএসসি, তত্বাবধানে ৭বিজিবি’র আওতায় বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া, আরান্দিছড়া, টেক্কাছড়া ও শীলছড়ি বিওপির পার্শ্ববর্তী দেড়শতাধিক বন্যায় কবলিত পরিবারের মাঝে শুকনা খাবার সামগ্রী বিতরণ করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহামুদুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (৭বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত বিজিবি’র এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।